অপেক্ষায় চক্রাকার

অপেক্ষায় চক্রাকার

“প্রিয়তে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষায়
কাটিয়ে দেওয়া অপেক্ষার মূহূর্ত ,
যেনো মনে হয়, রয়েছে সে অজানায়
ফিরে আসবে কখন, বাড়ছে কি দূরত্ব!”

“তাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষায়
থাকি আনমনে বসে তারি অপেক্ষায়”

“অতঃপর ঘটিল অবসান অপেক্ষার
তাহাকে ফিরে পাওয়ায়,
সময়টা হারিয়ে হঠাৎ নামলে আঁধার
কয়েক সেকেন্ড মূহূর্ত ভাবনায়!”

“মনে হলো , রয়েছি তারি সাথে যেনো
জন্ম-জন্মান্তর ;
তবে কি পুণরায় দাঁড়িয়ে গুণবো অপেক্ষার প্রহর?”

মন্তব্যসমূহ